Type Here to Get Search Results !

Ads 1

কেউ কথা রাখেনি কবিতা | সুনিল গঙ্গোপাধ্যায় | কেউ কথা রাখেনি কবিতা PDF | Keo kotha rakheni kobita lyrics

 কেউ কথা রাখেনি কবিতা | সুনিল গঙ্গোপাধ্যায় | কেউ কথা রাখেনি কবিতা PDF | Keo kotha rakheni kobita lyrics 


এই ব্লগে আপনারা পাবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত 'কেউ কথা রাখেনি' কবিতাটি, আপনাদের সুবিধার্থে পিডিএফ এর লিংক নিচে দেওয়া রয়েছে।






Releted Topic:
কেউ কথা রাখেনি 
কেউ কথা রাখেনি কবিতা পিডিএফ 
কেউ কথা রাখেনিক কবিতা 
কেউ কথা রাখেনি লিরিক্স 
কেউ কথা রাখেনি কবিতার বিষয়বস্তু 
কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো 
কেউ কথা রাখেনি কবিতা আবৃতি 
Keu kotha rakheni by Sunil Gangopadhyay 
Keu kotha rakheni lyrics 





কবিতার বিষয়বস্তু: 


সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কবিতায় আধুনিকতার সংজ্ঞাকে নতুন রূপ দিয়েছিলেন। তাঁর লেখায় ব্যক্তিগত আবেগ এবং সামাজিক বাস্তবতা এক হয়ে পাঠককে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। "কেউ কথা রাখেনি" কবিতাটি বাংলা কবিতার জগতে এক অনন্য সৃষ্টি। এই কবিতায় কবি এক ব্যক্তিগত এবং সংবেদনশীল অভিজ্ঞতার মধ্য দিয়ে মানবজীবনের প্রত্যাশা ও হতাশার বিষয়টি তুলে ধরেছেন।
কবিতার ছত্রে ছত্রে কবি আমাদের কাছের আপন মানুষগুলির কথা না রাখার যে যন্ত্রনা ও বেদনা তা ফুটিয়ে তুলেছেন। কবিতার মধ্যে কবি জানান কথা না রাখার এই যন্ত্রণা বুকে নিয়ে তিনি ৩৩ বছর এভাবেই কাটিয়েছেন।


মূলগ্রন্থ:

বন্দী জেগে আছো



কবিতার লিরিক্স:


কেউ কথা রাখেনি 

                                 -সুনীল গঙ্গোপাধ্যায়



কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী 
আর এলোনা

পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো

সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর 
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ 
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 
তিন প্রহরের বিল দেখাবে?

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!






Releted Topic:
কেউ কথা রাখেনি 
কেউ কথা রাখেনি কবিতা পিডিএফ 
কেউ কথা রাখেনিক কবিতা 
কেউ কথা রাখেনি লিরিক্স 
কেউ কথা রাখেনি কবিতার বিষয়বস্তু 
কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো 
কেউ কথা রাখেনি কবিতা আবৃতি 
Keu kotha rakheni by Sunil Gangopadhyay 
Keu kotha rakheni lyrics 
কেউ কথা রাখেনি কবিতার ব্যাখ্যা 
কেউ কথা রাখেনি কবিতার লিরিক্স pdf



PDF details:

Name: Keo kotha rakheni kobita by Sunil Gangopadhyay, PDF by Educupia 

Location: My drive 

Page: 2

Size: 787.5 kb

🔗 Click here to download




 কেউ কথা রাখেনি কবিতা | সুনিল গঙ্গোপাধ্যায় | কেউ কথা রাখেনি কবিতা PDF | Keo kotha rakheni kobita lyrics



শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ads 2

Below Post Ads 3

Ads Area m1