Type Here to Get Search Results !

Ads 1

লিচু চোর — কাজী নজরুল ইসলাম | লিচু চোর কবিতা | নজরুলের কবিতা | কবিতা সমগ্র | Lichu chor written by Kaji Najrul Islam

 লিচু চোর — কাজী নজরুল ইসলাম | লিচু চোর কবিতা | নজরুলের কবিতা | কবিতা সমগ্র | Lichu chor written by Kaji Najrul Islam


এই ব্লগে আপনারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা 'লিচু চোর' কবিতা নিয়ে আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে ।


Topic:
১. লিচু চোর কবিতা 
২. লিচু চোর কবিতা লিরিক্স 
৩. লিচু চোর পুরো কবিতা 
৪. লিচু চোর কবিতা আবৃতি 
৫. লিচু  চোর কবিতার বিষয়বস্তু 
৬. বাবুদের তাল-পুকুরে কবিতা 
৭. লিচু চোর কবিতা ইতিহাস 
৮. নজরুলের কবিতা

৯. লিচু চোর কবিতা pdf

১০. লিচু চোর বাংলা কবিতা 


কবিতার বিষয়বস্তু:

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোটদের জন্য লেখা কবিতা হল 'লিচু চোর'। এই কবিতায় কবি বাল্যকালে ফলজ চুরি করে খাওয়ার মত ছবি তুলে ধরেছেন। নজরুল ইসলাম, একটি ছোট বালক পুকুরের পারে লিচু গাছে লিচু চুরি করতে গিয়ে মালির হাতে ধরা পড়ে কিভাবে সেখান থেকে ফিরে আসে সে কথা তুলে ধরেছেন। ফিরে এসে ছেলেটি কান মূলে বলে আর সে কখনোই চুরি করবে না। এই কবিতা আমাদের ছোটবেলার অনেক চুরির কথাও মনে করায়।


উক্ত কবিতাটি ঝিঙেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।

 
লিচু চোর

  -কাজী নজরুল ইসলাম



বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল! …

সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!





Releted Topic:
১. লিচু চোর কবিতা 
২. লিচু চোর কবিতা লিরিক্স 
৩. লিচু চোর পুরো কবিতা 
৪. লিচু চোর কবিতা আবৃতি 
৫. লিচু চোর কবিতার বিষয়বস্তু 
৬. বাবুদের তাল-পুকুরে কবিতা 
৭. লিচু চোর কবিতা ইতিহাস 
৮. নজরুলের কবিতা
৯. লিচু চোর কবিতা pdf
১০. লিচু চোর বাংলা কবিতা 







শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ads 2

Below Post Ads 3

Ads Area m1